নতুন শনাক্ত ৩০, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩০ জনের শরীরে। এই ৩০ জনের মধ্যে ১৯ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৬৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় তা ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ।
নতুন ৩০ রোগীকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১৩০ জন রয়েছে।
এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৫ জন। সব মিলে ১৯ লাখ ১ হাজার ৬০০ জন করোনা রোগী সেরে উঠলেন।
নতুন যে ৩০ রোগী শনাক্ত হয়েছেন এর ১৯ জন ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নেত্রকোণায় তিনজন, গাজীপুর ও কক্সবাজারের দুইজন করে মোট চারজন ও নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার একজন করে রোগী পাওয়া গেছে।