বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

নতুন ৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন 08 আগস্ট 2022, 10:24 দুপুর 261 বার পঠিত
নতুন ৮৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৩৮৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
শনিবার শেষ বেলায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৭৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১৪ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১৫ জন এবং অন্যান্য বিভাগে ৭২ জন রোগী ভর্তি রয়েছে।

এ পর্যন্ত  সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ৩ হাজার ১৮৪ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ২ হাজার ৬৭৭ জন এবং ঢাকার বাইরে ৫০৭ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৭৮২ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ২ হাজার ৩৫৭ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী  ৪২৫ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।