বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, আটক ২

মোহাম্মদ খাইরুল আমিন 26 জানুয়ারী 2022, 11:28 দুপুর 245 বার পঠিত
নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, আটক ২

নওগাঁয় ২৫ জানুয়ারি দিনগত রাত সাড়ে ১২টার দিকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও এনএসআই। মূর্তিটির আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ওই পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

এদিকে,জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে ওই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের দুই সদস্যকে।

 আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।