বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নলছিটি পরীক্ষার হলে নকল সরবরাহের সময় ধরা ২ শিক্ষক

মোহাম্মদ খাইরুল আমিন 17 সেপ্টেম্বর 2022, 05:45 বিকাল 231 বার পঠিত
নলছিটি পরীক্ষার হলে নকল সরবরাহের সময় ধরা ২ শিক্ষক

আজ শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে    এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 জানা যায় ,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

জরিমানাপ্রাপ্ত ওই শিক্ষকরা হলেন, উপজেলার ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮) ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গেলে একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছিলেন। তাৎক্ষণিক তাদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সালের ১১-গ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।