বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম

মোহাম্মদ খাইরুল আমিন 19 ফেব্রুয়ারি 2022, 10:43 দুপুর 338 বার পঠিত
নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম

আর মাত্র দেড় মাস পরেই আসছে মাহে রমজান। রমজান মাসকে কেন্দ্র করেই ফাল্গুন মাসের শুরুতেই নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগে গেছে। প্রতিটি পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে- চাল, ডাল, তেল, মাছ, গোশত, সবজিসহ প্রতিটি পণ্যমূল্য। বাধ্য হয়েই গরুর গোশতের বদলে একটু কম দরে খাসির মাথা, মুরগির বদলে বয়লারের খুচরো গোশত, ছাগল-ভেড়ার পা, মুরগির হাড়-গলা-গিলা-কলিজির দিকে ঝুঁকে পড়েছেন সংসার চালাতে গিয়ে হিমশিম খাওয়া হাজারো নিম্নবিত্ত-মধ্যবিত্ত। সবজির ভরা মৌসুমে সংসারের চাহিদা মতো তরিতরকারি ক্রয়ের ক্ষমতাও হারিয়ে ফেলছেন অনেক ভোক্তা। অথচ সরকারের দায়িত্বশীলদের দাবি বাজার নিয়ন্ত্রণে রয়েছে; পণ্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে।