বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নির্বাচন চাপিয়ে দিলে মানা হবে না: নাহিদ ইসলাম

মোহাম্মদ খাইরুল আমিন 26 মার্চ 2025, 12:58 দুপুর 354 বার পঠিত
নির্বাচন চাপিয়ে দিলে মানা হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে।’ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তিনি অভিযোগ করেন, কিছু মহল একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে, যা সৎ উদ্দেশ্য নয়। 

নাহিদ ইসলাম বলেন, ‘ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।’

তিনি আরও বলেন, ‘সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে।’

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ জাতির বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।