বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নির্মাণাধীন ভবনের নিচে রক্তাক্ত লাশ

অনলাইন নিউজ পোর্টাল 29 মার্চ 2021, 08:59 সকাল 80 বার পঠিত
নির্মাণাধীন ভবনের নিচে রক্তাক্ত লাশ

সুনামগঞ্জে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের নিচ থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 জেলা প্রশাসন ও আদালত চত্বরসংলগ্ন নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের নিচ থেকে লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।

নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

নিহতের গলায় রশি পেছানো ছিল এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

লাশের  রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।