বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিজের নামে পদ্মা সেতুর নামকরণ চান না প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 17 মে 2022, 02:36 দুপুর 216 বার পঠিত
নিজের নামে পদ্মা সেতুর নামকরণ চান না প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন,শেখ হাসিনার নাম ছাড়া পদ্মা সেতু; এটা তাকে অসম্মান করা হবে। পদ্মা সেতুর নাম সারা জাতি শেখ হাসিনার নামে নামকরণ করতে চায় কিন্তু শেখ হাসিনা চান না বলেও জানান ওবায়দুল কাদের।

আজ (১৭ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার নাম ছাড়া পদ্মা সেতু; এটা তাকে অসম্মান করা হবে। কিন্তু তিনি চান না। শেখ রেহানা চান না। তারা বলেন- পদ্মা সেতু পদ্মা সেতু হিসাবেই থাকবে। এই পদ্মা সেতুর নাম সারা জাতি শেখ হাসিনার নামে নামকরণ করতে চায়। আমিও প্রস্তাব দিয়েছি। সারা বাংলাদেশ থেকে প্রস্তাব এসেছে। সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে, পদ্মা সেতু হচ্ছে শেখ হাসিনার সাহসের সোনালী ফসল। এ কারণে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু। এই দাবি আজও আমরা করছি।

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হঠাৎ কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ বলে বেড়াচ্ছেন। এতো অধৈর্য হবেন না। সামারি (সারসংক্ষেপ) যাচ্ছে। চূড়ান্ত তারিখ দিবেন জননেত্রী শেখ হাসিনা। আমরা সেতু বিভাগ থেকে সামারি পাঠাচ্ছি, দিনক্ষণ ঠিক করার জন্য। ইনশাআল্লাহ আগামী জুন মাসে পদ্মা সেতু পুরোপুরিভাবে দৃশ্যমান হবে। জুনেই পদ্মাসেতু চালু করা হবে।