নিজেদের এ দেশের সম্রাট মনে করে বিদেশিরা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায় বিদেশিরা। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করে। পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ায় না।’
আজ শুক্রবার সিলেট শিল্পকলা একাডেমিতে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জনের মারা যাওয়া নিয়ে একটা দেশও কথা বলেনি কিন্তু আমাদের দেশে কেই কিছু করলে সঙ্গে সঙ্গেই তারা চিৎকার শুরু করে। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই।
এ সময় সেখানে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।