নিজ বাড়ি থেকে গ্রেফতার ‘কোপা সামচু’, উদ্ধার দেশীয় অস্ত্র
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 আগস্ট 2025, 11:58 রাত
•
327 বার পঠিত
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫), ওরফে 'কোপা সামচু'কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মস্তফাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সামসু সরদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক সামসু সরদার খোরশেদ সরদারের ছেলে। তিনি এলাকায় ‘কোপা সামচু’ নামে পরিচিত।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, “আটক সামসু সরদার একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতারের সময় উদ্ধার হওয়া অস্ত্রগুলো থানায় রাখা হয়েছে এবং সেগুলো মামলার আলামত হিসেবে আদালতে পাঠানো হবে।”