বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নেত্রকোনায় ধনু নদীর পানি কমছে : বাড়ছে দুর্ভোগ

অনলাইন নিউজ পোর্টাল 11 জুলাই 2021, 06:47 বিকাল 861 বার পঠিত
নেত্রকোনায় ধনু নদীর পানি কমছে : বাড়ছে দুর্ভোগ

 নেত্রকোনার হাওরাঞ্চলের খালিয়াজুরীতে বিপদসীমার ১৯ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হওয়া ধনু নদীর পানি কমতে শুরু করেছে।আজ রবিবার নদীর পানি ১৪ সেন্টিমিটারে নেমেছে।

তবে এদিকে বেড়েছে হাওরের নদীর পানি। এছাড়া জেলার কংশ, মগড়া ও সোমেশ্বরী নদীর পানি রয়েছে বিপদসীমার নিচে।  নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, খালিয়াজুরী বাজার পয়েন্টে বিপদসীমার ১৯ সেন্টিমিটার থেকে নেমে ১৪ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 আবার এদিকে  গত দুদিন ধরে আবহাওয়া ভালো থাকায় কমেছে পাহাড়ি নদী সোমেশ্বরী ও কংশ নদীর পানি। জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদসীমার নিচে ৪২৬, দুর্গাপুর পয়েন্টে ৩৪১, কলমাকান্দা উপজেলা কংশ নদীর পযেন্টে ৩৮ ও পূর্বধলার জারিয়া পয়েন্টে ১৪৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।