বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নেত্রকোণায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে

মোহাম্মদ খাইরুল আমিন 18 জুন 2022, 04:22 দুপুর 240 বার পঠিত
নেত্রকোণায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত নেত্রকোণাকে আরো বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এই জেলার বন্যা পরিস্থিতি অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে জেলার কোনো কোনো এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 

বিশেষ করে কলমাকান্দা ও দুর্গাপুরের অবস্থা খারাপের দিকে চলে গেছে। এই দুই উপজেলার জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে। এর মধ্যে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশয় নিয়েছেন। 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলমাকান্দা ও দুর্গাপুরের পরিস্থিতি ভালো না। অসংখ্য মানুষ পানিবন্দি। পথ-ঘাট, বাড়ি-ঘর ডুবে যাচ্ছে। এই দুই উপজেলার সব গ্রামে পানি ঢুকেছে। সব মিলে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে  পড়েছেন। 

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নেত্রকোণার কংস, সোমেশ্বরী, ধনু, উব্দাখালিসহ কয়েকটি নদ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে।