বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

অনলাইন নিউজ পোর্টাল 01 ফেব্রুয়ারি 2021, 11:03 দুপুর 255 বার পঠিত
নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শাহিদপুর পল্লী বিদ্যুতের উপকেন্দ্রসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে।

কেন্দুয়া থানার ওসি কাজি  শাহনেওয়াজ জানান, বাসটি ঢাকা থেকে কেন্দুয়ায় যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের শাহিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে আটজন।  তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।