বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নেত্রকোণা : বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ ঝরল ২ জনের প্রাণ, আহত ১০

মোহাম্মদ খাইরুল আমিন 23 মে 2022, 09:37 সকাল 524 বার পঠিত
নেত্রকোণা : বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ ঝরল ২ জনের প্রাণ, আহত ১০

নেত্রকোণা যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।
আজ সোমবার (২৩ মে) ভোরে  নেত্রকোণার সদর উপজেলার চল্লিশা এলাকায়  এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোণার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা ময়মনসিংহগামী ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আল মামুন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।