নদী থেকে বালু উত্তোলন করায় টাঙ্গাইলের ৩ জনের কারাদণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
08 মে 2021, 03:20 দুপুর
•
1,240 বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ মে) সকালে উপজেলার চরবাবলা গ্রামে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী তাদের কারাদণ্ড দেন। এ সময় ১৩টি ড্রেজার জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার রাবনা এলাকার ছালামের ছেলে সংগ্রাম (২৪), ধলাটেংগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বাসাখানপুরের জহিরুর ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (২১)।
এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।