বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মোহাম্মদ খাইরুল আমিন 28 এপ্রিল 2022, 09:50 সকাল 277 বার পঠিত
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বাইপাস সড়ক মোড়ের জিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের নাওজোর থানার এসআই ফরিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 থানার এসআই ফরিদুজ্জামান তিনি জানান, গাজীপুর থেকে একটি ভুট্টাবাহী ট্রাক নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথে গাজীপুরগামী টিন বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে টিনে কাটা পড়ে তিন শ্রমিক নিহত হন।