বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে অপহরণের পর সাত বছরের শিশুকে হত্যা

অনলাইন নিউজ পোর্টাল 05 মে 2021, 03:31 দুপুর 584 বার পঠিত
নারায়ণগঞ্জে অপহরণের পর সাত বছরের শিশুকে হত্যা

সিদ্ধিরগঞ্জে রিয়াদ (৭) নামে এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে। অপহরণের ১১ দিন পর মঙ্গলবার রাতে ওই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ একজনকে আটক করেছে। আটকৃতের নাম সুজন (২৮)। তিনি গাইবান্দা জেলার মিয়া গ্রাম এলাকার কোরবান আলীর ছেলে।

নিহত শিশু রিয়াদ সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের চরশিমুল পাড়ার স্থানীয় একটি মাদরাসায় পড়াশোান করতো। সে তার মা-বাবার কনিষ্ঠ সন্তান। আদমজী সোনামিয়া বাজার এলাকায় করিম মিস্ত্রির ভাড়া বাসায় বাবা-মায়ের সাথে থাকতো শিশু রিয়াদ। রিয়াদের গ্রামের বাড়ি গাইবান্দা জেলার খোলাহাটি ইউনিয়নের মিয়া গ্রামে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শওকত জামিল জানান, ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় শিশু রিয়াদের বাবা রাজু বাদি হয়ে একটি নিখোঁজের জন্য সাধারণ ডায়েরি করেন। এর আগে ২৪ এপ্রিল ইফতারের পর সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকার ভাড়া বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় রিয়াদ। এরই মধ্যে একটি মোবাইল নাম্বার থেকে রিয়াদের বাবার মোবাইলে ছেলেকে ফিরে পেতে দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে।
  পরে ওই মোবাইল কললিস্টের সূত্র ধরে আমরা তদন্ত শুরু করি। একপর্যায়ে আমরা অপহরণকারীকে শনাক্ত করি। পরে বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জের চর সিমুলপাড়া এলাকা থেকে অপহরণকারী নিহত রিয়াদের দূরসম্পর্কের খালু সুজনকে (২৮) আটক করি। এবং তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী জালকুড়ির তালতলা এলাকার একটি ডোবা থেকে শিশু রিয়াদের অর্ধগলিত লাশ উদ্ধার  করে।