নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা শূন্যের কোঠায়, আক্রান্ত সীমিত
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর কালে দেশের অন্যতম হটস্পট ছিল নারায়ণগঞ্জ। কিন্তু বর্তমানে শিথিলতা বিরাজ করছে দেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলায়। গত ১৭ দিনে কোন মৃত্যু নেই। মৃত্যু সংখ্যা ২১৭ জনেই আছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮৬ জনের। এতে আক্রান্ত হয়েছে ৮ জন। এতে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩ হাজার ৪১১ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৭২ জন। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৩৬ জনের।এদিকে গত ২২ মে থেকে ৭ জুন পর্যন্ত ১৭দিনে কোন মৃত্যু নেই।মঙ্গলবার ৮ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১১১ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১০৩ জন, সদরে মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৫৮ জন, বন্দরে মারা গেছেন ৯ জন ও আক্রান্ত হয়েছেন ৮৬৯ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১০ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬২ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৯০৯ জন।