বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে ২৫৯ বস্তা চিনিসহ তিন ডাকাত গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল 05 নভেম্বর 2020, 11:19 রাত 234 বার পঠিত
নারায়ণগঞ্জে ২৫৯ বস্তা চিনিসহ তিন ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা সুগার মিলের ৩২০ বস্তা ফ্রেশ চিনি চুরি হয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় চুরি হওয়া ২৫৯ বস্তা চিনিসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। 


বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মোলনে অ্যাডিশনাল এসপি (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী এই তথ্য জানান।


বুধবার বগুড়ার শিবগঞ্জ থেকে ট্রাক চালক সুমনকে, পাবনার ঈশ্বরদী থেকে তজম আলী ও জুবায়ের আহমেদ লিংকন নামের ৩ জনকে গ্রেফতার করা হয়।


তিনি জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় মেঘনা সুগার মিলের ৩২০ বস্তা ফ্রেশ চিনি সিলেটের এসএ ট্রেডার্সে প্রেরণের জন্য রওনা দেয়। ট্রাক চালক সুমন প্রামাণিক ও তার হেলপার চিনিগুলো সিলেটে না নিয়ে পাবনার ঈশ্বরদী এলাকার তজম আলীর কাছে বিক্রি করে দেন। 


এ ঘটনায় গত ৪ অক্টোবর বগুড়ার শিবগঞ্জ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। পরে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে পাবনা থেকে তজম আলী ও হেলপার জুবায়ের আহমেদকে ২৫৯ বস্তা চিনিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


সংবাদ সম্মোলনে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অ্যাডিশনাল এসপি (সদর) সুবাস চন্দ্র সাহা, এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন, জেলা ডিবির ওসি আলমগীর হোসেন প্রমুখ।