বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

নাহিদ ইসলামের পদত্যাগ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য

মোহাম্মদ খাইরুল আমিন 25 ফেব্রুয়ারি 2025, 09:57 রাত 366 বার পঠিত
নাহিদ ইসলামের পদত্যাগ ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আল্লাহ জানে, একদিন নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬। এরই মধ্যে তিনি একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি বড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতির অঙ্গনে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন।”

পোস্টের সবশেষে তিনি লিখেছেন, “আর আল্লাহ জানে, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।”

নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তিনি অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।