ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 ফেব্রুয়ারি 2022, 10:03 দুপুর
•
258 বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। জানা যায় তারা সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন ,গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন, শামসুন্নাহার ও জামালপুর সদরের আব্দুস সামাদ।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ই