বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
সংস্কৃতি

মুসলিম মোরা

মোহাম্মদ খাইরুল আমিন 27 জানুয়ারী 2026, 06:49 বিকাল 200 বার পঠিত
মুসলিম মোরা

সুমাইয়া তাহসিন সাথি ||

একমাত্র দ্বীন ইসলাম মানি

কুরআনের সৈনিক,

রাসুলের প্রেম, খোদার বিধান

মেনে যাই দৈনিক।

মুসলিম মোরা এক দেহ প্রাণ

পরষ্পরে ভাই ভাই,

বাতিল দলে আপোষ করার

নাই ইতিহাস নাই।

মুসলিম বলে সামনে চলি

বুকে আল্লার ভয়,

মুসলিম আমি-বিজয় আমার

বাতিলের হবে লয়।