বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মশা নিয়ে বিড়ম্বনায় চট্টগ্রামের মেয়র

মোহাম্মদ খাইরুল আমিন 23 মার্চ 2022, 05:46 বিকাল 218 বার পঠিত
মশা নিয়ে বিড়ম্বনায় চট্টগ্রামের মেয়র

বন্দরনগরী চট্টগ্রামে মশার উৎপাতে বিড়ম্বনায় পড়ার কথা স্বীকার করেছেন খোদ মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এর পেছনে জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে দুষলেন তিনি।

মেয়র বলেছেন, ‘বাস্তবতাকে আমি অস্বীকার করি না। দিনেও মশা, রাতেও মশা। এ নিয়ে বিড়ম্বনায় আছি।’ তার মতে, যতদিন খালগুলো মুক্ত না হবে এবং পানির প্রবাহ স্বাভাবিক না হবে ততদিন এই অবস্থার কোনো উন্নতি হবে না। 

মেয়রের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে আজ বুধবার চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই মশা নিয়ে বিড়ম্বনায় থাকার কথা বলেন মেয়র। 

তিনি বলেন, নগরীতে ২৬টি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। অনেক খালে বাঁধ দেওয়া। সম্প্রতি তিনি ৩৯ নম্বর ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কাছে লজ্জায় পড়েন বলে জানান। খুব ব্রিবত হয়েছেন। 

মেয়র রেজাউল করিম আরো জানান, একটি খালের বাধে পানি জমে আছে দেখে ঢিল ছুড়লেন। তার মনে হলো যেন ‘কয়েক হাজার কোটি মশা উড়ছে’। অথচ তিনদিন আগে সেখানে মশার ওষুধ ছিটানো হয়েছিল। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাজার কাজ করলেও মশার উপদ্রব
কমবে না। জলাবদ্ধতার কাজ শেষ না হওয়া পর্যন্ত মশা নিয়ন্ত্রণ করা যাবে না।’

২০২১ সালের ২৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। ওই বছরেরই ১৫ ফেব্রুয়ারি তিনি মেয়রের দায়িত্ব বুঝে নেন।