বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন 18 ডিসেম্বর 2025, 07:12 বিকাল 161 বার পঠিত
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মহাসচিবের পক্ষে মনোনয়নপত্র নেন চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তার পরিবারের একজন মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছেন।’

ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।