বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মিন্নির ভাগ্যে কী আছে , রায় ঘোষণা হবে আজ

অনলাইন নিউজ পোর্টাল 30 সেপ্টেম্বর 2020, 09:03 সকাল 566 বার পঠিত
মিন্নির ভাগ্যে কী আছে , রায় ঘোষণা হবে আজ

মিন্নির ভাগ্যে কী আছে , রায় ঘোষণা হবে আজ বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির । রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে এ মামলায় প্রধান সাক্ষী থেকে আসামি করা হয়েছে । শেষ পর্যন্ত কী আছে মিন্নির ভাগ্যে, এর উত্তর জানতে সবার মাঝে কৌতুহলের শেষ নেই।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় রিফাত শরীফকে। এ সময় মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে হেরে যান হত্যাকারীদের সঙ্গে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মিন্নির প্রশংসা করেন অনেকেই। এরপর ২৭ জুন রিফাতের বাবা আ. হালিম দুলাল শরীফ একটি হত্যা মামলা করেন। এ মামলায়ও মিন্নিকে সাক্ষী করা হয়। 

মামলা তদন্তের একপর্যায়ে তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির নয়নের সঙ্গে মিন্নির সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। মিন্নির আগের বিয়ের তথ্য গোপন, মামলার প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা, হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিফাত হত্যার ২০ দিন পর ২০১৯ সালের ১৬ জুলাই মিন্নিকে গ্রেফতার করে পুলিশ। প্রধান সাক্ষী থেকে আসামি হয়ে যান মিন্নি। এ নিয়ে মামলাটি মোড় নেয় অন্যদিকে। 

এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্ট থেকে বিচারিক কার্যক্রম চলমান থাকাকালীন সময় পর্যন্ত বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় জামিন পান মিন্নি। বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় গত ১৬ সেপ্টেম্বর থেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলামের জিম্মায় জামিনে রয়েছেন তিনি। 

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। রিফাত শরীফ হত্যা মামলায় আমরা শুরু থেকেই বলেছি মিন্নি নির্দোষ। মিন্নির স্বামী রিফাত শরীফ তার বাবার কাছে মৃত্যুর আগে যে জবানবন্দি দিয়েছেন তাতে এমন কিছু কথা বলে গেছেন যার একমাত্র সাক্ষী মিন্নি। রিফাত শরীফ মৃত্যুর আগেও বলেছে মিন্নি তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং সে সাক্ষী। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আসামি করেছে। মিন্নির বিরুদ্ধে যেসব যুক্তি তর্ক ও তথ্য উপাত্ত উপস্থাপন করেছে আমরাও মিন্নিকে নির্দোষ প্রমাণের জন্য সব তথ্য উপাত্ত উপস্থাপন করেছি। আশা করি মিন্নি এই মামলা থেকে অব্যাহতি পাবে। তারপর আদালত যে সিদ্বান্ত দিবে সেটা আমরা মেনে নিবো।