মিনিটেই বাড়ছে নদ নদীর পানি, ডুবছে সিলেটের শহর অঞ্চল
প্রতিনিয়ত বেড়েই চলেছে সুরমা নদীর পানি। বৃষ্টি না হলেও ভারত থেকে নেমে আসা পানির সংকুলান হচ্ছে না সুরমার বুকে।
এতে নদীর পানি বেড়ে ডুবছে সিলেট নগরী। গত (১৬ মে) সিলেট নগরীর বিভিন্ন স্থানে এমন অবস্থা দেখা যায়।
এদিকে বিপদসীমা অতিক্রম করা ভরা সুরমার পানিতে নগরের ছড়াখাল ভরে গিয়ে রাস্তাঘাট ডুবছে। অনেকের বাসা-বাড়িতে নিচের ফ্লোরে পানি চলে গেলে। যত সময় যাচ্ছে, ততই জোয়ারের ন্যায় বৃদ্ধি পাচ্ছে পানি।
আর টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই তলিয়ে যাবে সিলেট নগরী। সোমবার দিনেও বিভিন্ন সড়ক ও গলিতে পানি মাড়িয়েছে। পানি ঢুকে বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে।
আগামী ২৪ ঘণ্টা এ অবস্থা চলতে থাকলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে মনে করছেন নগরের বাসিন্দারা। অনেকে বাসা-বাড়িতে পানি ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন।
গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে সিলেটে ভারি বর্ষণ শুরু হয়। থেমে থেমে সে বৃষ্টি এখন পর্যন্ত চলমান। বুধবার থেকেই নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করে। বৃষ্টির পানি এভাবে উঠে আবার নেমে যায়, নগরবাসীর এমন আশঙ্কাকে এবার ম্লান করে দিয়ে সুরমায় আচমকা জোয়ারের গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে।
গত সোমবার দিনে বৃষ্টিপাত না হলেও দিবাগত ১২ টার দিকে পানি নেমে যাওয়ার বদলে আরও বাড়ছে। সুরমার তীরে বসবাসকারী ভুক্তভোগী পরিবারের অনেকে বাসা-বাড়ি ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছেন।
জলাবদ্ধতা সৃষ্ট এলাকাগুলোর মধ্যে রয়েছে নগরের শাহজালাল উপশহর, যতরপুর, সোবহানিঘাট, কালীঘাট, শেখঘাট, তালতলা, পাঠানটুলা, লন্ডনি রোড, সাগরদিঘির পাড়, সুবিদবাজার, শিবগঞ্জ, মেজরটিলা, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, ভার্তখলা, মোমিনখলা, পিরোজপুর, আলমপুর ও ঝালোপাড়া এলাকা।