বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মহাসড়ক নয় যেন মরণফাঁদ

অনলাইন নিউজ পোর্টাল 29 আগস্ট 2021, 07:36 সকাল 254 বার পঠিত
মহাসড়ক নয় যেন মরণফাঁদ

শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগের নাম আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বিশমাইল-জিরাবো সড়ক। পুরো সড়কজুড়েই বড় বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে তলিয়ে রয়েছে সড়ক। এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে যাচ্ছে রিকশা, ভ্যান, অটোরিকশা। গর্তে আটকে পড়ছে প্রাইভেটকার ও মালবাহী কাভার্ডভ্যান। শিল্প এলাকা হওয়ায় কয়েক লাখ লোক প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে এই সড়ক দিয়ে চলাচল করলেও মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারেই উদাসীন।

দেশের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা আশুলিয়া শিল্পাঞ্চল। এখানে অনেক শিল্প কারখানা গড়ে ওঠার কারণে অসংখ্য মানুষের বসবাস। কিন্তু এই শিল্পাঞ্চল এলাকার রাস্তাঘাটের বেহাল দশার কারণে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিল্পকারখানার শ্রমিক থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। সড়কের বেহাল দশার কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে।

সড়ক সংস্কার না করায় আশুলিয়ার জামগড়া, ইউনিক, শিমুলতলা, জিরাবো, কাঠগড়াসহ বিভিন্ন এলাকার সড়কে অল্প বৃষ্টিতেই পানি জমে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার খানাখন্দে ভরা এসব সড়কগুলোর কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।