বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন 30 জুলাই 2022, 03:24 দুপুর 489 বার পঠিত
মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মেগা চুরির কারণে দেশে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কাজ শুরু করে তারা বলেছিল প্রয়োজনের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে।

তার প্রশ্ন, ‘‘তাহলে আজকে লোডশেডিং কেন?’’ এর জবাবও দিয়েছেন মির্জা ফখরুল নিজে, ‘‘কারণ হচ্ছে দুর্নীতি, চুরি, মেগা চুরি।’’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি একটি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘দেশে এই যে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টগুলো আছে, তাদের সঙ্গে চুক্তি হয়েছে বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে ক্যাপাসিটি চার্জের নামে টাকা দিতে হবে। সেই ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ উৎপাদন না করে তাদের নিজস্ব ব্যবসায়ীদের টাকা দিয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘গ্যাস উত্তোলনের জন্য আপনি, আমি সারচার্জ দেই। সেই ফান্ড থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা গ্যাস কেনার জন্য দিচ্ছে। এটা আরেকটা বাটপারি, আরেকটা ডাকাতি। একদিকে বিদ্যুৎ উৎপাদনের নাম করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অন্যদিকে এলএনজি, এলপিজি আমদানি করছে সব আওয়ামী লীগের ব্যবসায়ীরা। এরা কারা আপনারা জানেন। আমি নাম উল্লেখ করতে চাই না।’’