বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

মোহাম্মদ খাইরুল আমিন 18 আগস্ট 2022, 08:56 সকাল 545 বার পঠিত
মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

রাজধানী ঢাকার মাতুয়াইলের একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার ওই কারখানাটিতে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।