বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মার্কিন নারী সেনা পরিচয়ে প্রতারণায় গ্রেফতার ১৫ বিদেশী

অনলাইন নিউজ পোর্টাল 28 আগস্ট 2020, 09:22 রাত 648 বার পঠিত
মার্কিন নারী সেনা পরিচয়ে প্রতারণায় গ্রেফতার ১৫ বিদেশী

ফেসবুকে মার্কিন নারী সেনা কর্মকর্তার ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের ১৫ বিদেশি নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন  আদালত। আদালতের সূত্র জানায়, শুক্রবার রাজধানীর পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক জিহাদ হোসেন আসামিদের আদালতে হাজির করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

এরআগে ২৭ আগস্ট রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অর্গানাইজড ক্রাইমের একটি টিম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি ল্যাপটপ, ২২টি মোবাইল ও ৫টি হিসাবের ডায়েরি উদ্ধার জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা সবাই নাইজেরিয়ার নাগরিক।

শুক্রবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি। তিনি বলেন, ‘ফেক ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপে মার্কিন নারী সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ব্যক্তিগত ছবি পাঠিয়ে বন্ধুত্ব তৈরি করে এই চক্রটি। এরপর মেসেজে জানায়, সে ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়াতে আছে। তার কাছে কয়েক মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু ওই দেশে যুদ্ধ চলায় যে কোনও সময় তার এই সম্পদ নষ্ট হতে পারে। তাই ঘনিষ্ট বন্ধু হিসেবে এসব ডলার বা সম্পদ সে গিফট করতে চায়। যদি সে বেঁচে থাকে তা ফেরত নেবে। এমন প্রলোভন দিয়ে প্রথমে বন্ধুদের ঠিকানাসহ মোবাইল নম্বর নেয়। পরে ওই ঠিকানায় বন্ধুদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে গিফট প্যাকেটের ছবি এবং একটি এয়ারলাইন্সে গিফট প্যাকেট বুকিংয়ের রিসিট কপি পাঠায়। এর দু’দিন পর ভুক্তভোগীর মোবাইলে ফোন করে ভিডিও কলে এয়ারপোর্ট কাস্টমস অফিসে থাকা গিফট প্যাকেট দেখায় এবং ভ্যাট বাবদ বিভিন্ন ধাপে টাকা নিতে থাকে।