বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়া পাচারকালে ফের ৫৭ রোহিঙ্গা উদ্ধার :৩ আটক

মোহাম্মদ খাইরুল আমিন 25 মার্চ 2022, 06:03 বিকাল 229 বার পঠিত
মালয়েশিয়া পাচারকালে ফের ৫৭ রোহিঙ্গা উদ্ধার :৩ আটক

বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তাদের পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৭ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাতে তিনি বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।