বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদক বিরোধী অভিযানে রাজধানীতে আটক ৬১

মোহাম্মদ খাইরুল আমিন 03 নভেম্বর 2022, 11:28 দুপুর 533 বার পঠিত
মাদক বিরোধী অভিযানে রাজধানীতে আটক ৬১

ঢাকা রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

গত বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৩৫১ ইয়াবা ও ৮১ বোতল দেশিমদ  জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।