বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদারীপুরে পৌঁছেছে ৩৬ হাজার করোনা টিকা

অনলাইন নিউজ পোর্টাল 30 জানুয়ারী 2021, 06:27 বিকাল 89 বার পঠিত
মাদারীপুরে পৌঁছেছে ৩৬ হাজার করোনা টিকা

বাংলাদেশে করোনা সংক্রমণের মধ্যে মাদারীপুর জেলা ছিল প্রথম এবং দেশের প্রথম লকডাউনকৃত জেলাও মাদারীপুর। সেই  মাদারীপুরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শুক্রবার বিকাল ৪টার দিকে টিকার প্রথম চালান এসে পৌঁছেছে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে এ টিকা জেলার সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। প্রথম চালানে ৩ হাজার ৬০০ ভায়েল টিকা রয়েছে। একটি ভায়েল থেকে ১০ জনকে টিকা দেওয়া যাবে। অর্থাৎ ৩ হাজার ৬০০ ভায়েল থেকে ৩৬ হাজার মানুষকে এ টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে জেলার সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎকরা
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক জহিরুল হক মণ্ডলের কাছ থেকে টিকার অ্যাম্পুলভর্তি কার্টন বুঝে নেন জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত চিকিৎসক এসএম খলিলুজ্জামান। 
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, জেলার সদর হাসপাতাল ছাড়াও চারটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। উপজেলা পর্যায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় টিকা সংরক্ষণের জন্য ফ্রিজ প্রস্তুত রাখা হয়েছে। প্রথমে টিকাগুলো সবই সদর হাসপাতালের ইপিআই ভবন থেকে সরবরাহ করা হবে
এ সম্পর্কে জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, জেলা ও উপজেলা সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মীরা যারা মাঠে থেকে জনগণের সেবা দিয়েছেন ও আগামীতে দেবেন তারাই আগে টিকা পাবেন। একই সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, গণমাধ্যমকর্মীরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা টিকা পাবেন।