বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদারীপু‌রে হত্যা মামলায় দুইজ‌নের ফাঁসি

অনলাইন নিউজ পোর্টাল 27 জানুয়ারী 2021, 04:52 দুপুর 245 বার পঠিত
মাদারীপু‌রে হত্যা মামলায় দুইজ‌নের ফাঁসি

মাদারীপু‌রের রা‌জৈ‌রের শা‌হেদ বেগ হত্যা মামলায় দুই পলাতক আসামিকে ফাঁ‌সির আ‌দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপু‌রে অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক লায়লাতুল ফের‌দে‌ৗস ফাঁসির আদেশ একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।

সাজাপ্রাপ্তরা হ‌লেন রা‌জৈর উপ‌জেলার হরিদাসদী- ম‌হেন্দ্রদী ইউ‌পির ইউসুফ আলী মুন্সীর ছে‌লে সে‌লিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজা‌দের ছে‌লে পা‌ভেল শিকদার। দুই আসামি পলাতক র‌য়ে‌ছেন ব‌লে জানান পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং।

জানা গে‌ছে, নিহত শা‌হেদ বেগ ২০১২ সা‌লের ২৯ ন‌ভেম্বর রা‌তে লি‌বিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ ক‌রে বা‌ড়ি ফেরার রা‌জৈর উপ‌জেলার বা‌টিয়ারকান্দা গ্রা‌মের খা‌লের ম‌ধ্যে নিহত সা‌হে‌দের মরদেহ পাওয়া যায়। 

‌পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং ব‌লেন, দীর্ঘ‌দিন ধ‌রে মামলাটি বিচারাধীন থাকার পর আজ আদালত দুই আসামির ফা‌সির আ‌দেশ ও ৫০ হাজার টাকা জারিমানা প্রদান ক‌রে‌ছেন।