মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 ডিসেম্বর 2025, 12:14 দুপুর
•
263 বার পঠিত
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙা একপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জনের প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি জরিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকিরা ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।