শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

মোহাম্মদ খাইরুল আমিন 16 আগস্ট 2022, 11:37 দুপুর 395 বার পঠিত
লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন করেছিলেন লঞ্চ মালিকরা। এর পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রীভাড়া ৩০ শতাংশ সমন্বয় (বৃদ্ধি) করে পুনর্নির্ধারণ করা হয়েছে। তার মানে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ল। সেটি বাড়ল ৩০ শতাংশ।  

নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে ০.৬০ বৃদ্ধি করে ২.৬০ টাকা করা হয়েছে।

জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বাড়ায় সরকার। ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা ছিল।  

এর আগে তেলের দাম বৃদ্ধির পর গত বছরের নভেম্বরে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয় ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয় নভেম্বরে।