বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লকডাউনের পরিকল্পনা নিয়ে মন্ত্রিপরিষদ সচিব

মোহাম্মদ খাইরুল আমিন 29 ডিসেম্বর 2021, 10:16 রাত 237 বার পঠিত
লকডাউনের পরিকল্পনা নিয়ে মন্ত্রিপরিষদ সচিব

এই মুহূর্তে দেশে করোনা পরিস্থিতি ভালো। সরকার লকডাউনের পরিকল্পনা নিয়ে কিছু ভাবছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

বুধবার রাজধানীর একটি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসে একথা জানান তিনি।

 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অতি সংক্রমণশীল হওয়ায় বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। বাংলাদেশে সাতজন এতে আক্রান্ত হয়েছেন।

এরই মধ্যে করোনার ওমিক্রন ধরন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ দেওয়া কার্যক্রম।

বুস্টার ডোজ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো আছে। আপাতত লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

 

দেশে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে। শিগগির যুক্তরাষ্ট্র থেকে আরো ২৫ লাখ ফাইজারের টিকা আসছে। তবে শুধু তা নিয়েই মহামারি প্রতিরোধ করা যাবে না। টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।