বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লইছকা বিলে ট্রলারডুবির ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার,মৃতের সংখ্যা ২২

অনলাইন নিউজ পোর্টাল 28 আগস্ট 2021, 12:12 দুপুর 184 বার পঠিত
লইছকা বিলে ট্রলারডুবির ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার,মৃতের সংখ্যা ২২

 গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইছকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে।  আজ শনিবার সকাল ৮টা থেকে দমকল বাহিনীর ডুবুরি দল এ উদ্ধার অভিযান শুরু করে। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

এদিকে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান  বলেনঃ কিশোরগঞ্জ থেকে উদ্ধার কাজ চালাতে দমকল বাহিনীর ডুবুরি দল রাতে এসে যোগ দিয়েছেন। রাত ২টা পর্যন্ত তারা অভিযান চালিয়ে সাময়িক বন্ধ রাখেন। ছয় ঘণ্টা বিরতির পর শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছেন তারা।