বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লিবিয়া ট্র্যাজেডি

অনলাইন নিউজ পোর্টাল 20 জুন 2020, 01:54 দুপুর 116 বার পঠিত
লিবিয়া ট্র্যাজেডি

সম্প্রতি দেশে কিছু অসাধু ব্যক্তি, রিক্রটিং এজেন্সি ও সিন্ডিকেটের আবির্ভাব ঘটেছে, যারা যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ব্যতিরেকে চোরা পথে মানুষ পাচার করে থাকে। তারা উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দেশের সাধারণ মানুষকে সমুদ্র ও মরুভূমিতে অসহায় অবস্থায় ছেড়ে দেয়। ফলে কখনো সাগরে কখনো মরুভূমিতে কখনো বরফাচ্ছাদিত উপত্যকায় কখনো ডাকাতের কবলে পড়ে নিহত বিভিন্ন বাঙ্গালী যুবকের লাশ পাওয়া যাওয়ার খবর গণমাধ্যমে আসে। গত ২৮ শে মে লিবিয়ায় এমনি একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে।

গত ২৮ মে লিবিয়ার ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে একদল পাচারকারী ও তাদের স্বজনরা। ওই ঘটনায় চার আফ্রিকান অভিবাসীও নিহত হন।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত জীবিকার সন্ধানে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় দুর্গম পথ পাড়ি দিচ্ছিলেন ৩৮ বাংলাদেশি। বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে মানবপাচারকারীরা তাদের ত্রিপোলি নিয়ে যাচ্ছিল।
ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদাহতে ওই দলটি লিবিয়ার মিলিশিয়া বাহিনীর হাতে জিম্মি হয়। তখন পাচারকারীরা আরও টাকা দাবি করে। আফ্রিকার মূল পাচারকারীকে মেরে ফেলা হলে তার পরিবার এবং বাকি পাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩০ জনকে হত্যা করে, আরও ১১ জন আহত হন।

এ হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর বাংলাদেশে মানবপাচারকারীদের ধরতে মাঠে নামে পুলিশ-র‌্যাব। একের পর এক ঘটনা উদঘাটনের সঙ্গে সঙ্গে মামলা দায়ের এবং মানব পাচারে জড়িতদের গ্রেপ্তার করা হয়। লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনা তদন্তে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ৫২ জন ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।