বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লিবিয়া থেকে ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

অনলাইন নিউজ পোর্টাল 05 মে 2021, 12:45 দুপুর 563 বার পঠিত
লিবিয়া থেকে ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

লিবিয়ায় আটকে পড়া ১৬০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। একই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া এক বাংলাদেশির মরদেহ এসেছে। বুরাক এয়ারের একটি ফ্লাইটে এসব বাংলাদেশি ঢাকায় এসে পৌঁছেছেন।  

জানা গেছে, ওই বাংলাদেশিরা লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীসহ পূর্বাঞ্চলীয় শহরে আটকা পড়েছিলেন। পরে তাদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।  

কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে লিবিয়ায় আটকে পড়া অভিবাসীদের আইওএম এর সহায়তায় দেশে ফিরিয়ে আনার জন্য পরিচালিত এটি নবম ফ্লাইট। এসব ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১৩৭৯ জন অভিবাসীকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

দেশে পৌঁছার পর সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে ১৬০ জন বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। দেশে প্রত্যাবর্তনকৃত অভিবাসীরা সবাই স্বেচ্ছায় দেশে ফেরত এসেছেন। এছাড়া ফিরে আসার অভিবাসীদের মধ্যে বেশিরভাগই দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন। 

লিবিয়ার বিরাজমান পরিস্থিতি, পর্যাপ্ত কাজের সুযোগ সুবিধা এবং দিনারের অবমূল্যায়নসহ বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতির বিবেচনায় তারা দীর্ঘদিন ধরে দেশে ফেরত আসার অপেক্ষায় ছিলেন। তবে লিবিয়া থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় তারা দেশে ফেরত আসতে পারছিলেন না। 

এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইওএম এর সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।