বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

লাখ লাখ টিকা নষ্ট করল যুক্তরাষ্ট্র

অনলাইন নিউজ পোর্টাল 17 অক্টোবর 2021, 09:24 সকাল 316 বার পঠিত
লাখ লাখ  টিকা নষ্ট করল যুক্তরাষ্ট্র

এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ৬৬৬ জন এবং মারা গেছে ৪৯ লাখ ৯ হাজার ৬৫৩ জন।

করোনা থেকে বাঁচতে সারাবিশ্বে টিকার ব্যাপক চাহিদা রয়েছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র অন্তত দেড় কোটির বেশি ডোজ নষ্ট করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি পর্যালোচনায় বলেছে, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় কোটি ডোজ টিকা ফেলে দেওয়া হয়েছে।

তবে আরেকটি অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুলাই পর্যন্ত ফেলে দেওয়া টিকার ডোজের সংখ্যা ১০ লাখ। আর লুইজিয়ানাতে ফেলে দেওয়া ডোজের সংখ্যা ২ লাখ ২৪ হাজার।

অন্যথায় ,জানা গেছে, কিছু ডোজ নষ্ট হয়েছে ভায়াল খোলা ও সব ডোজ সম্পূর্ণ না হওয়ার জন্য। তবে ২০ হাজারের বেশি ডোজ নষ্ট হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে।