কুষ্টিয়ায় অস্ত্রধারীর গুলিতে বাবা-মা ও ছেলের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
13 জুন 2021, 02:40 দুপুর
•
229 বার পঠিত
প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে বাবা-মা ও ছেলের মৃত্যু হয়েছে। ১৩ জুন সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।