বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র-তিস্তায় পানি বৃদ্ধি

অনলাইন নিউজ পোর্টাল 03 জুলাই 2021, 07:54 বিকাল 279 বার পঠিত
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র-তিস্তায় পানি বৃদ্ধি

টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী সংলগ্ন ৩০টি চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার পাট, সবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। কয়েকদিন ধরে এসব ক্ষেত ডুবে থাকায় ফসল নষ্টের আশঙ্কা করছে কৃষকরা। 

গাবুর হেলান, খিতাবখা, দরিকিশোরপুর, থেতরাই, কিশোরপুর ও হোকডাঙাসহ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন তীব্র রুপ নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড তিস্তার ১২টি পয়েন্টে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে।