বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লার লাকসাম বাজারে ভয়াবহ আগুন

অনলাইন নিউজ পোর্টাল 09 মে 2021, 09:04 সকাল 776 বার পঠিত
কুমিল্লার লাকসাম বাজারে ভয়াবহ আগুন

 লাকসাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

গত শনিবার দিবাগত রাত ২টার দিকে লাকসাম রেলগেট এলাকায় বনফুল শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ও লকসাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তার আগেই মিষ্টি দোকান, হার্ডওয়্যার, ফার্মেসি ও তিনটি মুদি দোকান পুড়ে যায়।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।