বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুমিল্লা পাসপোর্টের নকল সিল ও স্লিপসহ বাবা-ছেলে আটক

অনলাইন নিউজ পোর্টাল 16 জুলাই 2021, 04:44 দুপুর 223 বার পঠিত
কুমিল্লা পাসপোর্টের নকল সিল ও স্লিপসহ বাবা-ছেলে আটক

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়াবাজারের চন্দন নামে একটি স্টুডিও থেকে পাসপোর্টের নকল সিল ও স্লিপসহ পিতাপুত্রকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

  আটককৃত ব্যক্তিরা হলেন— উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর সরকারবাড়ির মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে চন্দন সরকার (৬৫) এবং তার ছেলে রিপন সরকার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট ও দুটি নকল সিলমোহর জব্দ করা হয়। এ ছাড়া ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি) ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপসহ ৫টি জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়েছে। আটক পিতাপুত্র ছিলেন পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য।
চান্দিনা থানার এসআই মঞ্জুর আলম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

 চান্দিনা থানার ওসি শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, দীর্ঘদিন ধরেই তারা স্টুডিও ব্যবসার আড়ালে পাসপোর্টের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।