বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুলাউড়ায় টিলা ধসে মাটিচাপা পড়ে ৩ শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 26 মার্চ 2022, 07:14 বিকাল 223 বার পঠিত
কুলাউড়ায় টিলা ধসে মাটিচাপা পড়ে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টিলা ধসে মাটিচাপায় তিন শিশুল মৃত্যুর ঘটনা ঘটেছে। কুলাউরা থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, উপজেলার ভাটেরার রাবার বাগান এলাকায় শনিবার দুপুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

যে শিশুরা মারা গেছে তারা হলো ভাটেরার পশ্চিম ইসলাম নগরের তসিবুর রহমানের ছেলে সুমন আহমেদ (১৪), আব্দুল করিমের ছেলে কবির হোসেন ও আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১২)।

থানা সূত্রে জানা গেছে, ওই শিশুরা রাবার বাগানের ভেতরে অবস্থিত ঘাগরাছড়া টিলার পাখির বাসা দেখতে গিয়েছিল। এ সময় টিলা ধসে মাটিচাপা পড়ে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে। এরপর তোদের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।