কতটুকু সম্পদ থাকলে কুরবানী ওয়াজিব..?
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
28 জুন 2023, 08:02 রাত
•
891 বার পঠিত
কতটুকু সম্পদ থাকলে কুরবানী ওয়াজিব..?
ঈদের দিনগুলো তথা ১০,১২,১২ যিলহজ্ব পর্যন্ত কোনো ব্যক্তির যদি নিজের এবং পরিবারের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বাবদ সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে অথবা এই সোনা ও রুপার সমমূল্যে কোনো সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানী করা ওয়াজিব।
সেই হিসাবে বর্তমান রুপার বাজার মূল্যে যদি কেউ ৯০ হাজার টাকার মালিক হয় কিংবা সোনার সমমানের মূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকার মালিক হয়, তাহলে তার উপর কুরবানী ওয়াজিব। এক্ষেত্রে কোনো ব্যক্তি ৯০ হাজার টাকাকেও নেসাব হিসাবে ধরতে পারবে। আবার চাইলে ৭ লাখ ৩৫ হাজার টাকাকেও নেসাব হিসাবে ধরতে পারবে।