বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনায় মৃত্যু ৩, নতুন আক্রান্ত ২ হাজার ছাড়াল

মোহাম্মদ খাইরুল আমিন 10 জানুয়ারী 2022, 05:53 বিকাল 457 বার পঠিত
করোনায় মৃত্যু ৩, নতুন আক্রান্ত ২ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৫ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ।

শনাক্তের এ সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ১০ সেপ্টেম্বর ২ হাজার ৩২৫ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ সময় ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজন ঢাকার এবং একজন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।