বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪০২

মোহাম্মদ খাইরুল আমিন 14 সেপ্টেম্বর 2022, 09:31 রাত 254 বার পঠিত
করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪০২

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)’র তথ্যানুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪০২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। 

নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। এ সময় ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

এ পর্যন্ত ২৯ হাজার ৩৩৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।