বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় দেশে মৃত্যু ৪, শনাক্ত ৬১৮

মোহাম্মদ খাইরুল আমিন 28 জুলাই 2022, 05:50 বিকাল 395 বার পঠিত
করোনায় দেশে মৃত্যু ৪, শনাক্ত ৬১৮

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬১৮ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ে মারা গেছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬১৮ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার অবশ্য কিছুটা কমেছে। এদিনের শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। আগেরদিন যা ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে এ যাবতকালে করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ২৮৪ জন মারা গেছেন ভাইরাসটিতে। 

গেল একদিনে ৮৭২ জন কোভিড রোগী সেরে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

নতুন শনাক্ত ৬১৮ জনের ৩০৬ জনই ঢাকা জেলার। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার ৫০ জেলাতেই নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী। তিনজন সরকারি হাসপাতালে আর একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।